1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মো আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।

আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং শম্ভুপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান গত সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় আশাপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট