1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা কারাগারের সামনের পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের লাশ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

জেলা কারাগারের সামনের পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের লাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের সামনের একটি পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (বয়স আনুমানিক ১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানার একটি টিম এসে লাশটি উদ্ধার করে।

এসআই ওয়াসিম জানান, নিহত কিশোরের পরনে ছিল সাদা পায়জামা এবং তার মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ তাকে চিনতে পারেনি। আমাদের ধারণা, সে মাদ্রাসার শিক্ষার্থী হতে পারে। আশপাশের থানায় খবর পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট