1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাজায় নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

গাজায় নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

বিক্ষোভ মিছিলে “বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো”, “গণহত্যা বন্ধ করো, মানবতা রক্ষা করো” সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আজ আমরা ব্যথিত, মর্মাহত, মানবতার ইতিহাসে এর চাইতে বর্বরতা আর কিছু হতে পারেনা, যেখানে অন্যায়ভাবে ফিলিস্তিনের নিরীহ, নিরাপদ মুসলিমদের উপর বর্বর ইজরায়েল গোষ্ঠী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমাদের দেহ বাংলাদেশে আর মন পরে আছে ফিলিস্তিনে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোন কার্যকর ভূমিকা রাখছেনা। আজ এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে ধিক্কার জানাই। আমরা মনে করি, প্রতিটি শান্তিকামী মানুষ এই বর্বরতার নিন্দা জানাচ্ছে। অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে, ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশকে ব্যবসা-বাণিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।”

শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, প্রচার ও মিডিয়া হাফেজ আবদুল মোমিন, সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট