1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের খোঁজ নিয়ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩১ মার্চ) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলি।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন। মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মত এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

পরে তিনি নিহত সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট