1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (৩১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, যেখানে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ঈদুল ফিতরের মূল স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি ও রাগ-ক্ষোভ থাকবে না।”

তিনি আরও বলেন, “ইসলামের যে শান্তির সুবাতাস, সেটি আমরা সমাজে সৌরভ হিসেবে ছড়িয়ে দিতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে, নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট