1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমান পুত্রকে সন্ত্রাসী বানিয়েছে-রনি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শামীম ওসমান পুত্রকে সন্ত্রাসী বানিয়েছে-রনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (২৮ মার্চ) বিকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এবং তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মুস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মশিউর রহমান রনি বলেন, “নারায়ণগঞ্জে সব থেকে বড় সমস্যা হচ্ছে মাদক। এই এলাকায় দীর্ঘ ১৭ বছর এক গডফাদারের মাধ্যমে নারায়ণগঞ্জ পরিচিত হতো, আজকে সেই গডফাদার নাই। তিনি (শামীম ওসমান) হুংকার দিয়ে বলতেন ‘জামায়াত, বিএনপি আয়’, কিন্তু আজ জামায়াত ও বিএনপি ঠিকই আছে, সেই গডফাদার শামীম ওসমান এখন আর নাই। তাকে যদি আমরা দূরবীন দিয়েও খুঁজি, তাকে পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “বাবারা চিন্তা করে তার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সমাজের ভালো মানুষ হবে, কিন্তু গডফাদার শামীম ওসমান তার সন্তানকে সন্ত্রাসী বানিয়ে এই নারায়ণগঞ্জকে একটি মাদক ও কিশোর গ্যাং তৈরি করেছিলেন। বাবা (শামীম ওসমান) রাইফেল ক্লাবে বসে থাকতেন, আর ছেলে চাঁনমারি এসে মাদক সেবন করতো, সেটাই আমরা দেখেছি।”

এ সময় তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি আন্দোলনে সক্রিয় ছিলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট