1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমান সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন: মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

তারেক রহমান সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন: মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ২’শ ৫০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “যিনি বিগত সরকারের অত্যাচার-নির্যাতন-নিপীড়নে জর্জরিত হয়েছেন, সেই তারেক রহমান এই উপহার পাঠিয়েছেন। তিনি মানুষকে ভুলে যাননি, তিনি সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, সাবেক সহ-সভাপতি মো. গোলজার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ঝিমি, সাবেক সহ-সভাপতি মো. রাজা মিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম বাবু, নুর নবী, মো. রকিব প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট