1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে পোর্টালটির মঙ্গল কামনা করা হয়।

২৬ (মার্চ) বুধবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের হল রুমে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।

যুগের নারায়ণগঞ্জ ডট কম- এর প্রকাশক আলমগীর কবীরের সভাপতিত্বে এবং যুগের নারায়ণগঞ্জ ডট কম-এর সম্পাদক রনি কুমার দাস-এর শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ন-সম্পাদক রুহুল আমিন সিকদারসহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন সিকদার অনলাইন নিউজ যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর গঠনমূলক সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং অনলাইনটির সমৃদ্ধি কামনা করে বলেন গণমাধ্যম হিসেবে যুগের নারায়ণগঞ্জ অল্প দিনেই সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও সামনের দিনগুলোতে অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীর জন্য ভালো কিছু করবে, সেই আশা ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, যায় যায় দিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক মোস্তাক আহাম্মেদ সুমন, কার্যকরী সদস্য মোঃ সেলিম, উজ্জীবিত বাংলাদেশের ফটো সাংবাদিক মোঃ হাবিব।

অনুষ্টানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট