1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় প্লাস্টিক কারখানায় আগুন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফতুল্লায় প্লাস্টিক কারখানায় আগুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশীপুরের নরসিংহপুর এলাকার জাকির হোসেনের মালিকানাধীন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন।

তিনি জানান, আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কারখানাটিতে প্রচুর প্লাস্টিক ও দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, বিসিক ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট