1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সেহরিতে খাবার গরম করতে গিয়ে গ্যাসের আগুনে দগ্ধ ৩ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সেহরিতে খাবার গরম করতে গিয়ে গ্যাসের আগুনে দগ্ধ ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন৷

রোববার (২৩ মার্চ) ভোরে আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় সেমিপাকা টিনসেড ঘরে এ ঘটনা ঘটে৷

দগ্ধ গৃহিনী রুনা আক্তার কমলা (৪০), তার স্বামী দিনমজুর মো. হারুনুর রশীদ (৫০) এবং তাদের কন্যা সরকারি কদমরসুল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিম আক্তার (১৭) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷

এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বামী ও কন্যার শরীরের সামান্য দগ্ধ হয়েছেন৷ তারাও পর্যবেক্ষণে আছেন৷

আহত কমলা বেগম ভোরে সেহরির খাবার গরম করার জন্য রান্নাঘরে গেলে আগুনের ঘটনা ঘটে বলে জানান তার প্রতিবেশী নুপুর আক্তার৷

“কমলা বেগমের শরীরের আগুন নেভাতে গিয়ে বাকি দু’জনও সামান্য দগ্ধ হন৷ পরে আমরা আশেপাশের লোকজন মিলে আগুন নেভাই এবং পরে তাদের হাসপাতালে পাঠাই”, যোগ করেন নুপুর৷

আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়৷ তারা এ সেমিপাকা টিনসেড ঘরটিতে ভাড়া থাকতেন বলেও জানান অপর প্রতিবেশীরা৷

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের একটি দল৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল৷ সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের লাইন থেকে লিকেজ হয়েছে, যা থেকে গ্যাস রান্নাঘরে জমা ছিল৷ ভোরে সেহরির সময় খাবার গরম করার জন্য বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটে৷”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট