1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুলভমূল্যে ডিম, দুধ, মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সুলভমূল্যে ডিম, দুধ, মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ শহরের তিনটি স্থানে এ সেবা প্রদান করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও ফতুল্লার তক্কার মাঠ।

এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করা হবে ডজন প্রতি ১০০ টাকা, প্রতি কেজি দুধ বিক্রি হবে ৮০ টাকা কেজি,গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকা কেজি দরে এবং ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজি বিক্রি হবে।

প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট