1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয় অন্যান্য সন্তানের মতো-রফিকুল ইসলাম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয় অন্যান্য সন্তানের মতো-রফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন: দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে।
২৩ মার্চ রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাসিম হোসেন, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্ নেওয়াজ, কাম টু সেভ (সিটিএস) এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত কুমার দাস, জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১৩টি হুইল চেয়ার ও দুইটি ট্রাই সাইকেল বিনামূল্যে বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট