1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমার্জেন্সি টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমার্জেন্সি টয়লেটের পাইপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী বলেন, “সকালে হাসপাতালের ইমার্জেন্সি টয়লেট ব্লক হয়ে যাওয়ার খবর পাই। তারপর, পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। আমরা নিশ্চিত নই, মরদেহটি হাসপাতালের ভেতর থেকে ফেলা হয়েছে নাকি বহিরাগত কেউ এটি ফেলে দিয়ে গেছে। মরদেহটি দেখার সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবগত করি, তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।”

সোনারগাঁ থানার উপপরিদর্শক নাঈমুল ইসলাম জানান, “হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ আমাদের অবগত করে। ঘটনাস্থলে গিয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট