1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শরিয়তপুরের পালং থানাধীন খেয়ালপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে হাসান ও পিরোজপুরের নেছারাবাদ থানাধীন মাগুরা গ্রামের আনিছুজ্জামান রনির ছেলে মাজিদুল আলিফ ওরফে শাহরিয়া।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ভুক্তভোগীর মা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আরেকজন আরাফাতকে আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে বসবাসের সুবাদে ঘটনার রাতে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করতে করতে ঘর থেকে বাইরে চলে যায়। এই সুযোগে অভিযুক্তরা শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির মা টের পেয়ে চিৎকার করলে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দেয়। আহত ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার।

ভুক্তভোগী শিশুর মা বলেন, অভিযুক্তরা আমাদের প্রতিবেশি। ঘটনার রাতে আমি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে তখন খেলাধুলা করছিল। পরে দীর্ঘ সময় আমার মেয়েকে দেখতে না পেয়ে খুজতে খুজতে অভিযুক্ত হাসানের বাসায় গিয়ে দেখি আমার মেয়েকে সে ধর্ষণের চেষ্টা করছে এবং অপর দুই অভিযুক্ত আলিফ-আরাফাত সহযোগিতা করছিল।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযুক্ত দুই’জনকে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট