1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে জুমা শেষে ফিলিস্তিনিদের জন্য অশ্রুজলে প্রার্থনা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জে জুমা শেষে ফিলিস্তিনিদের জন্য অশ্রুজলে প্রার্থনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র মাহে রমজানের মাগফেরাতের শেষ জুমার নামাজে মুসল্লিদের ঢল দেখা গেছে।

প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এতে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করেছেন মুসুল্লিরা।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পর শহরের মসজিদগুলোতে এ চিত্র দেখা গেছে।

এর আগে জুমার নামাজকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদগুলো মুসুল্লিদের দ্বারা পূর্ণ হয়ে যায়। নামাজের আগেই মুসল্লিদের নামাজের সারি চলে আসে মসজিদ ছাপিয়ে সড়কগুলোতে।

শহরের ডিআইটি মসজিদে নামাজ আদায় করা হাফেজ শিব্বির জানান, রমজান মাসের জুমার দিনে জুমার নামাজে এমনিতেই বেশি মানুষ হয়। আজ মাগফেরাতের শেষ জুমার দিন।

আজ মুসল্লিরা নামাজ আদায় করেছেন। মসজিদে বিশেষ ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। এতে মুসল্লিরা চোখের জলে দোয়া করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট