1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের গুলিতে হাসিব নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় উভয় পক্ষের আরো ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবদলের কর্মী হাসিব চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজির আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের শামীম ও সেচ্ছাসেকদলের রব্বানীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। মঙ্গলবার রাতে চনপাড়া স্বেচ্ছাসেবক দল সমর্থিত রবিনের সঙ্গে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। বিষয়টি মীমাংসার স্বার্থে যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবকদল নেতা করিম এবং রাব্বানীর সঙ্গে বৈঠক হয়। বৈঠকে মীমাংসা না হয়ে উল্টো দুইপক্ষ উত্তেজিত হয়ে উঠে। এ সময় খবর পেয়ে দুই পক্ষের কর্মী সমর্থকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বাসার, রাসেল, হাসিবসহ গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে হাসিব সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের বড় ভাই যুবদল কর্মী বাবু বলেন, মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকার কয়েকজন আটক করে। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেকদলের কর্মী রব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে তারা লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায় এতে আমার ছোট ভাই হাসিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার ভাই হত্যার বিচার চাই

রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম বলেন, ‘আমি এলাকায় নেই। শুনেছি রবীন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করায় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মী রব্বানীর লোকজন যুবদল কর্মীদের গুলি করে। এ সয়ম ঘটনাস্থলেই যুবদল নেতা বাবুর ছোট ভাই হাসিব মারা যায়।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনেছি। রব্বানী আমার সঙ্গে স্বেচ্ছাসেবক দল করে। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ (গ সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার রাতে চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে হাসিব নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোষী ব্যক্তি যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট