1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিবি পুলিশ পরিচয়ে সোনারগাঁয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ডিবি পুলিশ পরিচয়ে সোনারগাঁয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতিষ্ঠানের ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীর বারিধারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দীন ও গাড়িচালক মামুন শেখ মতিঝিলের জীবন বিমা ভবনে থাকা সিটি ব্যাংক কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে সোনারগাঁয়ের দরিকান্দি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। মাস্ক পরিহিত অজ্ঞাতনামা পাঁচজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশির কথা জানায়।

গাড়িচালক মামুন শেখ তল্লাশি করতে দিতে রাজি না হলে ডাকাতরা পিস্তল বের করে গুলি করার হুমকি দেয়। গাড়ির গ্লাস খোলার সঙ্গে সঙ্গে ডাকাতরা নাজিম উদ্দীন ও চালক মামুনকে জোরপূর্বক নামিয়ে এনে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ফেলে।

তারা কোনো চিৎকার করলে গুলি করে হত্যা করার হুমকি দেয়। এরপর তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতরা ভুক্তভোগীদেরসহ গাড়িটি নিয়ে প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরে পরে ঢাকা-সিলেট মহাসড়কের এক জায়গায় তাদের হাতকড়া খুলে গামছা দিয়ে বেঁধে রেখে ১ কোটি ১০ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাতের বাঁধন খুলে দেয়। এ সময় গাড়িচালক মামুন শেখ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান এবং ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে।

ডাকাতির বিষয়টি বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রতিষ্ঠানের মালিক আব্দুল লতিফ তফাদারকে জানানো হয়। এরপর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শনিবার রাতেই সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ ডাকাতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট