1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলামিক আইনে ধর্ষকদের শাস্তি চাইলেন আফরোজা আব্বাস - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ইসলামিক আইনে ধর্ষকদের শাস্তি চাইলেন আফরোজা আব্বাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটি দেখেই ফোন করে শিশুটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন।

এ সময় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর নারী ও শিশু আইনি সহায়তা সেলের সদস্য অ্যাডভোকেট সামসুন নূর বাঁধন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আফরোজা আব্বাস বলেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার জন্য সরকার দায়ী। তিনি দাবি করেন, শেখ হাসিনার ক্ষমতার ১৭ বছরে বহু গণধর্ষণের ঘটনা ঘটলেও বিচার হয়নি। বরং অপরাধীদের পুরস্কৃত করা হয়েছে, ফলে ধর্ষণের ঘটনা বেড়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রিমা নামের এক মেয়েকে নির্যাতনের পর হত্যা করা হয়েছিল। তখন খালেদা জিয়ার নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি বর্তমান সরকারকে দ্রুত ধর্ষকদের বিরুদ্ধে কঠোর বিচার কার্যকর করার আহ্বান জানান।

আফরোজা আব্বাস আরও বলেন, ধর্ষকদের জনসম্মুখে বিচার হওয়া উচিত। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং ইসলামিক আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে। তিনি বলেন, ইসলামিক আইনে ধর্ষকদের জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এমন ২-১টি বিচার দ্রুত কার্যকর করা হলে ভবিষ্যতে কেউ অপরাধ করার আগে চিন্তা করবে।

ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ১৪ মার্চ সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট