1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বন্দরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাক তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতির ব্যক্তিগত গাড়িচালক শিশির (৪৫) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৩ মার্চ) ভোরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় অবস্থিত আল ফাহাদ ট্রেডলাইন্স নামে একটি পোশাক তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে আবুল বাশার ওরফে বাদশা, ও দেওয়ানবাগ গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহীদ ড্রাইভারের ছেলে
মাহবুব আলম শিশির।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, দেওয়ানবাগ এলাকায় অবস্থিত গার্মেন্টস কারখানার পিছনের দরজা দিয়ে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে, গার্ডদের হাত-পা বেঁধে ফেলে এবং ভল্ট ও লকার ভেঙে নগদ ১৩ লাখ ২০ হাজার টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেওয়ানবাগ ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কারণে শিশিরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট