1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আসল সফলতা আখিরাতে: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

আসল সফলতা আখিরাতে: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এম, এ, হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমাদের চূড়ান্ত সফল হতে হবে। চূড়ান্ত সফলতা হলো আখিরাতে আল্লাহর সামনে সফলকাম হওয়া।”

তিনি আরও বলেন, “আমরা তোমাদের শুধু একাডেমিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি। সফলতা তোমাদের অর্জন করতে হবে। মহান আল্লাহ কোরআনে বলেছেন, সেই-ই সফল, যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম।”

ভালো মানুষ হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,”পৃথিবীতে কেউ কাউকে মূল্য বৃদ্ধি করে দিতে পারে না। নিজের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। তাই আমাদের নিজেদের মূল্য নিজেরাই বৃদ্ধির চেষ্টা করতে হবে, যাতে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হই। ভালো মানুষ হওয়া ইচ্ছার ব্যাপার, এটি কঠিন কিছু নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও অতিথিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মো. ফারুক হোসেন রাজু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট