1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সেলিম উদ্দিন (৫০) সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

ভুক্তভোগী শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার সকালে শিশুটির মা তাকে বিস্কুট কেনার জন্য টাকা দেন। তখন সে সেলিম উদ্দিনের দোকানে গেলে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এসে অভিযুক্তকে আটক করে এবং গণপিটুনি দেয়।

এলাকাবাসী ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম জানান, “শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। শিশুটির পরিবারের সদস্যরাও থানায় এসেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট