1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমজীবীসহ সকল মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নের দাবি তরিকুল সুজনের - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

শ্রমজীবীসহ সকল মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নের দাবি তরিকুল সুজনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মো. শরীফের সভাপতিত্বে এবং সংগঠক শাহ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতির নেতৃবৃন্দ মোহাম্মদ ফরিদ, আবদুল করিম, মো. আফসার, মো. নেসার।

তরিকুল সুজন বলেন, “সামনে ঈদ। ঈদকে কেন্দ্র করে শ্রমজীবীরা নানান হয়রানি-ভোগান্তির শিকার হন। স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার সময় ট্রেন, লঞ্চ, বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করে। ঈদ যাত্রায় বাস দুর্ঘটনা, লঞ্চডুবির মতো ঘটনা ঘটে। ট্রেনের ছাদে উঠে ঝুঁকি নিয়ে যেতে হয়। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যেকোনো মূল্যে ঈদ যাত্রাকে নিরাপদ করতে হবে এবং সব পক্ষের সঙ্গে বসে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গরীব মারার রাজনীতি চলে। গরীবকে ঠকিয়েই বড়লোকদের ঈদের উৎসব হয়। শ্রমজীবীদের ঠকিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। উৎসব সকলের জন্য, তাই গরীব মানুষকে সহযোগিতা করতে হবে। শ্রমজীবীদের জীবনযাত্রা সহজ করতে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে এবং প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট