1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামায়াতে ইসলামী ১১ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জামায়াতে ইসলামী ১১ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উত্তর থানা ১১ নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে তল্লা বড় মসজিদ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। তিনি বলেন, রমজান আমাদের তাকওয়ামুখী হতে শেখায়, তাই আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রস্তুত করা জরুরি। তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যায়-জুলুমের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে এবং অপরাধীদের আইনের হাতে তুলে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তল্লা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওমর ফারুক জাফরী এবং উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদের সদস্য ও ১১ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ১১ নং ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহেল হোসেন, নাদিম হোসেনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট