1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২০ বছরের যুবককে বলাৎকারের ঘটনায় মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে ২০ বছরের যুবককে বলাৎকারের ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরের ২০ বছরের এক যুবককে বলাৎকারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, বাদীর মেঝ ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দরের শাহী মসজিদ এলাকায় যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী মঞ্জুর মহাজনের ছেলে সাঈদ তাকে জরুরি কথা আছে বলে ডেকে বাসায় নিয়ে বলাৎকার করে। এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করেন বাদী।

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘মাস খানেক আগে এক ২০ বছরের যুবককে বলাৎকারের ঘটনা ঘটেছে। যুবক এতো দিন চুপ থেকে কিছুদিন আগে পরিবারকে জানায়। পরিবার বিষয়টি নিয়ে গত পরশু স্থানীয় লোকজনকে নিয়ে মিশাংশা করতে চাইলে সেখানে ২ পক্ষের মারামারি হয়। পরবর্তীতে যুবকের মা বাদী হয়ে প্রতিবেশী সাঈদের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের করে। পলাতক সাঈদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট