1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

সোনারগাঁয়ে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজের ওপর মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত তানভীর কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অনার্স পঞ্চম সেমিস্টারের ছাত্র তানভীর হাসান মজুমদার ও ফয়সাল মিয়া মোটরসাইকেলে ঢাকা থেকে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে আষাঢ়িয়ার চর ব্রিজের ওপর দ্রুতগতির একটি মালবাহী লরি তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান এবং ফয়সাল গুরুতর আহত হন। আহত ফয়সালকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন দুই শিক্ষার্থী। ঘটনাস্থলেই তানভীর হাসানের মৃত্যু হয়। তারা আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অনার্স পঞ্চম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত লরিটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট