1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাকির খান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

জাকির খান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক মো. সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ মুকুল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু, মহানগর বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সাবেক সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিংকন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকির হোসেন রাজ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফাহিম হোসেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মো. সেলিম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট