1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুন বা পোস্টার ব্যবহার করতে হলে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমতি নিতে হবে বলে ঘোষণা দিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।

যুবদলের পরিচয় ব্যবহার করে যারা ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশনার পরও তা অপসারণ করেননি, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে এগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে অপসারণ না করলে কোনো কারণ দর্শানো ছাড়াই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) সাইফুল আলম সজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুবদল নেতাকর্মীদের কোনো সাংগঠনিক নিয়মবহির্ভূত কার্যক্রম, উশৃঙ্খল আচরণ ও দুষ্কর্মের দায় সংগঠন নেবে না। কোনো ব্যক্তি অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট