1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিহত ছাত্রদল কর্মীর পরিবারকে ফোনে সান্ত্বনা জানালেন তারেক রহমান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নিহত ছাত্রদল কর্মীর পরিবারকে ফোনে সান্ত্বনা জানালেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপূর্বের পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (১০ মার্চ) রাতে নিহত অপূর্বর বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় ছাত্রদল নেতাদের মাধ্যমে ফোনে অপূর্বের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি।

সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করবো এই ঘটনায় জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।
আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।

রোববার রাতে ছাত্রদল আয়োজিত ধর্ষণবিরোধী মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট