1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ডাক বাংলো এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৯ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাফিক পুলিশ সদস্য শাহীন বাদী হয়ে সমন্বয়ক পরিচয়দানকারী গৌরব দেবনাথ হিমেলসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার ভিত্তিতে অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে ডাক বাংলো এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজ থেকে থেমে যায়।

এসময় তিনি ট্রাফিকের ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন, তুই এভাবে ডিউটি করছিস কেন? উত্তরে কনস্টেবল শাহীন বলেন, আপনি কি বলছেন আমি বুঝিনি। এসময় কথাবার্তার এক পর্যায়ে কনস্টেবল শাহীনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন গৌরব দেবনাথ হিমেল।

এসময় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করেন হিমেল। পরবর্তীতে পুলিশ সদস্যরা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশি অভিযানে হামলাকারী গৌরব দেবনাথকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট