1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে অপহরন ময়মনসিংহে উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে অপহরন ময়মনসিংহে উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে থেকে অপহরণ দাবি করা কিশোরী (১৩)কে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ টিম। রবিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ। এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দি‌কে ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মাহমুদুল হাসান সিয়াম (২১), তার বাবা মো. মোজাম্মেল হক (৪২) ও মা মোছা. মালেকা আক্তার (৪০)।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার বিকেল সাড়ে ৪টায়, এসআই মো.রিয়াজ উদ্দিন, এসআই মো. জাহিদ হোসেন, এএসআই শাহিন রানা, এএসআই নূর হোসেন ও নারী কনস্টেবল শামীমার সমন্বয়ে আভিযানিক দল, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩জন অভিযুক্তকে আটক করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে রূপগঞ্জ থানার বরপা এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়। অপহরণের অভিযোগে ভিকটিমের পরিবার কোর্ট পিটিশন মামলা দায়ের করে (মামলা নং- ১৫০/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৩০)।
পিবিআই সদর দপ্তরের নির্দেশে ও পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত শুরু হয়।

তদন্তের বরাতে পিবিআই জানায়, ভিকটিমকে তারাকান্দার পাকুরতলা এলাকায় আটকে রাখা হয়েছে। এরপর পিবিআইয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট