1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধানমন্ডির ক্রীড়া কমপ্লেক্সের নাম পাল্টে রাখা হলো না.গঞ্জের রিয়া গোপের নামে - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ধানমন্ডির ক্রীড়া কমপ্লেক্সের নাম পাল্টে রাখা হলো না.গঞ্জের রিয়া গোপের নামে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই-আগস্টের আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের শিশু রিয়া গোপের নামে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে। রিয়া গোপের স্মরণে এখন থেকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ ঘোষণা করা হয়।

রবিবার (৯ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমপ্লেক্সের নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

এর আগে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় দুপুরের খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় শিশু রিয়া গোপ। এসময় বাসার নিচে সড়কে হট্টোগোল শুরু হলে রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে নিয়ে আসার জন্য। ছাদে থাকা অবস্থায় মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে রিয়ার মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে কোলে নিয়েই হাসপাতালে যান বাবা। তবে চিকিৎসাধীন থাকা অবস্থায় না ফেরার দেশে চলে যায় শিশু রিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট