1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ চার কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ চার কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত ও শনিবার (৮ মার্চ) ভোর রাতে উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুলের ছেলে ইলিয়াছ (২৬), কাঞ্চন পৌরসভার তাড়ৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭), সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুক চান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি কাউছার মিয়া, ফয়সাল ও শরীফকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চনপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২১ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট