1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. হামিম (২৪)।

জেলার সহকারী পুলিশ সুপার (‘সি’ সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর মধ্যে কিছুদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছিল। এরই প্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করি।”

তিনি আরও বলেন, “তাদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল ও ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট