1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ওসমান পরিবারের নামে থাকা সেতু ও সড়কের নাম পরিবর্তনের দাবি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ওসমান পরিবারের নামে থাকা সেতু ও সড়কের নাম পরিবর্তনের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছর উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা ত্বকীসহ দেশে বহু হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন। গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠা করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ভয়াবহ রাষ্ট্রব্যবস্থা চালু করেছিলেন। রাষ্ট্র-ক্ষমতার মোহ তাকে উন্মাদ করে ফেলেছিল। কিন্তু হাজারো ছাত্র-তরুণদের হত্যা করেও তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি।”

তিনি আরও বলেন, “তিনি পুরোপুরি নির্ভর করেছিলেন পুলিশ ও মাফিয়াগোষ্ঠীর উপর। জনগণ ছিল উপেক্ষিত। নারায়ণগঞ্জে ওসমান পরিবারকে দিয়ে মানুষের জীবন দুর্বিসহ করে রেখেছিলেন। সে পরিবার আজ তার মতোই পালিয়ে গেছে।”

ওসমান পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে রফিউর রাব্বি অভিযোগ করেন, “ওসমান পরিবারের ফেলে যাওয়া সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়েছে ফকির গ্রুপ। তারা ‘ক্রয় সূত্রে মালিক’ দাবি করে ভুয়া সাইনবোর্ড লাগিয়ে ওসমানদের সম্পত্তি রক্ষার কৌশল নিয়েছে।”

তিনি আরও বলেন, “ফকির গ্রুপ, নীট কনসার্ন এরা ওসমান পরিবারের লুটপাটের নৈতিক সহায়ক ছিল। ওসমান পরিবারের সম্পত্তি নারায়ণগঞ্জের মানুষের রক্তের বিনিময়ে গড়া। তাই তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, যা মন্ত্রী, এমপি, আমলা ও দলীয় উচ্চপর্যায়ে বণ্টন করেছে।”

রফিউর রাব্বি আরও দাবি করেন, “তাদের নিজ দলীয় নেতারা বলেছেন, ওবায়েদুল কাদেরকে ১০ কোটি টাকা দিয়ে ‘নাসিম ওসমান সেতু’, ‘শামসুজ্জোহা সড়ক’ ও ‘নাগিনা জোহা সড়ক’ নামকরণ করা হয়েছে। সে সময় আমি প্রশ্ন করেছিলাম, আমরা জানতে চাই নারায়ণগঞ্জে এই মানুষগুলোর অবদান কী? কেন একই সাথে তিনটি রাস্তা ও সেতুর নাম একই পরিবারের নামে করা হলো। তারা তখন আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিল। আমরা আজকে সরকারের কাছে এই খুনী পরিবারের নামে থাকা সেতু ও সড়কের নাম পরিবর্তন দাবি করছি।”

রফিউর রাব্বি বলেন, “ত্বকী হত্যার সকল ঘাতকদের অভিযোগপত্রে যুক্ত করে দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে।”

সংগঠনের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট