1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লেকে ভাসছিল নিখোঁজ পোশাকশ্রমিকের মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

লেকে ভাসছিল নিখোঁজ পোশাকশ্রমিকের মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দুই দিন পর মো. নয়ন (২০) নামের পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নয়ন জামালপুর সদর উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের পরিবারের লোকজন জানান, গত বুধবার সন্ধ্যায় ভাড়া বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি নয়ন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন আত্মীয়রা।

ওসি শাহীনূর আলম বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ লেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নিহত নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তরের আবেদন জানিয়েছেন বলে জানান ওসি শাহীনূর আলম।

তিনি বলেন, এ মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ চাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট