1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাঃ গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দবিতে শ্রমিকদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নাঃ গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করে ইউরোটেক্স শ্রমিকরা।

শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিক নেতা রায়হান শরীফের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধননে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা সালাউদ্দীন, মো রাশেদ, নির্যাতিত শ্রমিক ইউসুফ, লিজা, জেসমিন, শাকিল ও ইউরোটেক্সের নির্যাতিত অন্যান্য শ্রমিকগণ।

মানববন্ধনে বক্তাগণ বলেন ইউরোটেক্স শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছু দিন যাবত শ্রমিক ও মালিকের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। প্রশাসনের উদ্যোগে কিছু দাবি মালিক মেনে নিবে বলে কথা দিলেও মালিক সে কথা রাখেনি। মালিক কোন শ্রমিক ছাঁটাই ও কোন প্রকার মামলা দিয়ে হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে মালিক তাই করছে বর্তমানে। তিন শতাধিক অধিক শ্রমিকদের নোটিশ দিয়ে কাজ থেকে অব্যাহতি দেয়া, শ্রমিকদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে শ্রমিকদের হয়রানি করছে মালিক পক্ষ। প্রশাসন শ্রমিকদের এসব হবে না বলে আশ্বাস দিলেও বর্তমানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। শ্রমিকদের দাবি মালিক এই মিথ্যা মামলা প্রত্যাহার করবে এবং শ্রমিকদের সকল দেনা পাওনা মিটিয়ে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে। নয়তো পূনরায় আবার শ্রমিকদের এই হয়রানির প্রতিবাদে শ্রমিকরা খুব শীঘ্রই কঠোর আন্দোলনের ডাক দিবে। তখন মালিক ও প্রশাসনের মিথ্যা আশ্বাসে তারা ঘরে ফিরে যাবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট