1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির পুনর্গঠন সম্পন্ন হয়েছে। এতে জেলা সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আহমদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। মহানগর কমিটিতে হাফেজ কবির হোসাইন সভাপতি ও ইলিয়াস আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শুক্রবার (৭ মার্চ) মহানগর মজলিস কার্যালয়ে সংগঠনের জেলা ও মহানগর শাখার মজলিসে শূরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হয়। শূরা সদস্যদের পরামর্শক্রমে ২৩ সদস্যের মহানগর কমিটি এবং ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বজলুল হক, ঢাকা পূর্ব জোনের সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট