1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: মুফতি মাসুম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: মুফতি মাসুম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা। মানুষের জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহভীতি প্রতিষ্ঠিত হয়, তবে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকায় দেশের সম্পদ লুটপাট চলছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে পারে না বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। তাই সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠিত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে।

শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রের সর্বত্র অশান্তি বিরাজ করছে। আধিপত্য বিস্তারের লক্ষ্যে মানুষ মানুষকে খুন করছে, হত্যা করছে। এমতাবস্থায় রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আল্লাহভীতি অর্জন করতে হবে। তিনি আদমজীর দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মো. সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট