1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে প্রবেশের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

শহরে প্রবেশের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে যানজট নিরসনে শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক প্রবেশে কড়াকড়ি করেছে স্থানীয় প্রশাসন। তবে, শহরে প্রবেশের সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে ইজিবাইক চালকরা।

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টায় ইজিবাইক চালকরা এ দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে রাখেন। এতে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।

বিকাল ৪টার দিকে চাঁদমারি আর্মি মার্কেটের সামনে চালকরা সড়ক অবরোধ করেন এবং শহরে প্রবেশের অনুমতি চাইতে শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সরিয়ে দেয়।

ইজিবাইক চালক মজু মিয়া বলেন, “আমাদের দাবি চাষাড়ায় প্রবেশ করতে দেওয়া হোক। আমরা সামান্য আয় করে পরিবার চালাতে চাই। মিশুক-সিএনজি যদি শহরে প্রবেশ করতে পারে, তাহলে আমরা কেন পারব না?”

আরেক চালক মো. জুয়েল বলেন, “রমজানের সময় দুইটা যাত্রী পাওয়ার জন্য আমরা চাষাড়া যেতে চাই। যেখানে পুলিশ আমাদের আটকে দিচ্ছে, সেখানে তেমন যাত্রী পাওয়া যায় না। আমরা চাই অন্তত চাষাড়ার কাছে পাম্পের কাছ থেকে ঘুরে যেতে দিক।”

ইজিবাইক চালক শফিকুল ইসলাম বলেন, “মানুষ এখন গাড়ি পেতে চায়, হাঁটতে চায় না। আমরা চাষাড়া মোড়ে যেতে পারলে যাত্রী পেতাম, কিন্তু সেটি করতে না পারায় আমাদের গাড়িতে কেউ উঠতে চায় না।”

এদিকে, সড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে পড়েন সাধারণ মানুষ। পাগলা থেকে আসা উচ্চরক্তচাপের রোগী আলেয়া বেগম যানজটে আটকে পড়ে দুর্ভোগে পড়েন। তার সঙ্গে থাকা কন্যা জানান, “মা সকালে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু যানজটের কারণে দেরি হচ্ছে।”

ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাত বলেন, “আমরা ইজিবাইক চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, যাতে যান চলাচল স্বাভাবিক হয়।” তিনি আরও জানান, “চাষাড়ায় ঢুকতে দেওয়ার দাবিতে তারা সড়ক অবরোধ করে রেখেছিল। পরে আমরা তাদের অনুরোধ করে বলি, এখন ইফতারের সময় আপনারা সড়ক অবরোধ করে রাখলে রোজাদারদের জন্য ভোগান্তির সৃষ্টি হবে। পরে তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে সড়ক ছেড়ে দিতে রাজি হন এবং সড়কটি উন্মুক্ত করে দেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট