1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই দিনে ১০ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই দিনে ১০ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযান চালিয়ে গত দুই দিনে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ও শুক্রবার (৭ মার্চ) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে বিআরটিসি বাসে নিয়োজিত ঠিকাদার রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হচ্ছিল। চাঁদার টাকা না দেওয়ায় বেশ কয়েকজন চালককে মারধর এবং কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩০০ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামের দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে।

মেহেদী ইসলাম আরও জানান, এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ২১ জনকে নামীয় ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করে। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার পাঁচজন ও শুক্রবার আরও পাঁচজনসহ মোট ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট