1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ২ প্রাণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ২ প্রাণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর অংশে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তেলবাহী লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বন্দরের মুরাদপুর এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) অপরজন একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়িচালক পালিয়ে গেছেন। আর গাড়িটি এলাকাবাসী আটকে দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট