1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ সংস্কারের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে ৫০৬ বছরের পুরনো সুলতানী শাসনামলের অনন্য মুসলিম স্থাপনা গোয়ালদী শাহী মসজিদ যথাযথভাবে সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার সকালে গোয়ালদী এলাকায় শাহী মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী ও শিক্ষিকা শামীমা নাসরিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সংগঠক খাদিজা আক্তার, ইস্কান্দার আলী আলভী, মোমেন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “সোনারগাঁয়ে স্বাধীন সুলতানদের শাসনামলে ১৫১৯ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই গোয়ালদী শাহী মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন থাকলেও বর্তমানে তা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণের স্তম্ভটি হেলে পড়েছে, যা যেকোনো সময় ধসে যেতে পারে। এছাড়া চার কোণের চারটি স্তম্ভের উপরের গোলাকার গম্বুজ ইতোমধ্যে ধসে পড়েছে।”

তারা আরও বলেন, “এই ঐতিহাসিক মসজিদটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সোনারগাঁ অঞ্চলের প্রতিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হলে পর্যটকরা সহজেই এসব স্থান পরিদর্শন করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই উদ্যোগ গ্রহণ করে, সেই দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, এর আগে গত ৩১ জানুয়ারি ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’ পানাম সেতু সংরক্ষণের দাবিতে মানববন্ধন করে। পরবর্তীতে ৬ মার্চ সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতি উপদেষ্টা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের দায়িত্বে থাকা কাস্টোডিয়ানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট