1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুবিধাবঞ্চিতদের মাঝে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সুবিধাবঞ্চিতদের মাঝে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় প্রায় তিনশত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও যুগ্ম আহ্বায়ক এস.কে শাহিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। আয়োজকরা জানান, রমজান মাসে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে, যাতে তারা শান্তিতে ইফতার করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহসভাপতি কবির হোসেন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান এহেসানী, আল আমিন, জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, এই ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে, যাতে আরও বেশি অসহায় মানুষ উপকৃত হতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট