1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগরায়ণের প্রতিযোগিতায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

নগরায়ণের প্রতিযোগিতায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে গাছ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার লক্ষ্যে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মাসদাইর ঈদগাহ মাঠ এলাকায় জেলা প্রশাসন, জেলা ও ঢাকা সামাজিক বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা অনেকেই বুঝি না। অথচ আমাদের নগরায়ণের প্রতিযোগিতায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শহরের যে সামান্য গাছগুলো রয়েছে, সেগুলোকেও বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে, ফলে সেগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। এই কারণেই সরকার গাছ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমাদের অক্সিজেনের উৎস হিসেবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য সবাইকে সচেতনভাবে গাছের প্রতি যত্নশীল আচরণ করতে হবে।”

এসময় ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা বলেন, “গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পৃথিবীর ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। মাননীয় উপদেষ্টা ৩১ ডিসেম্বর গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জে এই কার্যক্রম শুরু হলো।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু মুন্না প্রমুখ। এছাড়া রোভার স্কাউটস ও বিডি ক্লিন নারায়ণগঞ্জের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট