1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে জমি না কিনেই আবাসন প্রকল্পের বিরুদ্ধে বালু ভরাটের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

রূপগঞ্জে জমি না কিনেই আবাসন প্রকল্পের বিরুদ্ধে বালু ভরাটের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুতুলিয়া এলাকায় পূর্বায়ন সিটি নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের জমি না কিনেই জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। বালু ভরাটে বাধা দেওয়ায় কৃষকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে আবাসন প্রকল্প কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

সংবাদ সম্মেলনে কৃষক কামরুল হাসান ওরফে রিপন মাস্টারসহ অন্যান্য ভুক্তভোগীরা অভিযোগ করেন, গুতুলিয়া এলাকার সাবেক মেম্বার জুয়েল, জাকারিয়া ও পলাশসহ কয়েকজন মিলে পূর্বায়ন সিটি নামে একটি আবাসন প্রকল্পের জন্য কৃষকদের কাছ থেকে জমি না কিনেই জোরপূর্বক প্রভাব খাটিয়ে বালু ভরাট শুরু করেছে।

তারা জানান, রাতের আঁধারে বালু ভরাট করায় কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। প্রায় ৮০ বিঘা জমি জোরপূর্বক বালু ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে প্রভাবশালী আলতাব হোসেনকে। কোনো অনুমতি ছাড়াই ছনপাড়া-চান টেক্সটাইল সড়ক কেটে বালুর পাইপ বসানো হয়েছে।

কৃষকরা জানান, জমি দখল ও ফসল নষ্টের প্রতিবাদ করায় রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে আবাসন প্রকল্প কর্তৃপক্ষ এবং পুলিশ দিয়ে কৃষকদের হয়রানি করা হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিচার চেয়ে বলেন, জোরপূর্বক জমি দখল ও ফসল নষ্ট বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

এ বিষয়ে পূর্বায়ন সিটি প্রকল্পের দায়িত্বশীল সাবেক মেম্বার জুয়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কৃষকরা আমার কাছে অভিযোগ করলে আমি ভূমি অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে ওই আবাসন প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দিই। যদি আবারও তারা কার্যক্রম চালায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট