1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বেরাচারদের কাছে জনগণ ছিল মূল্যহীণ-সোহেল - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

স্বেরাচারদের কাছে জনগণ ছিল মূল্যহীণ-সোহেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেছেন, আওয়ামী লীগের গত পনেরো ষোল বছর দেশের খুব খারাপ অবস্থা ছিল। আসলে কোনো পিপলস গভর্নমেন্ট ছিল না। জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো, সেটাতে কোনো তোয়াক্কা করতো না। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচলো তাতে তাদের কোনো খেয়াল ছিল না। তারা তো ভালো আছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকায় কিডনি সুরক্ষামূলক এক সেমিনারের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সোহেল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোহেল আরও বলেন, বিগত সরকারের কাছে মানুষের কোনো প্রয়োজন ছিল না। তবে আশা করছি, সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগে একটি অনুষ্ঠানে আমি বলেছি, আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না।

এ সময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে, পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেনো ভোট দেবো? তুমি সিনেমায় আছো, তুমি সিনেমায় থাকো।

বিএনপির এ নেতা বলেন, আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।

প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো. ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থি ছিলেন, ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো. ফারুক আহম্মেদ, ডা. মো. এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো. রাশেদ আনোয়ার, ডা. মো. রেজাউল আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট