1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিতির কন্যা লামিয়ার ঘটনায় বিএনপি নেতাকে কারন দর্শানোর নোটিশ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

দিতির কন্যা লামিয়ার ঘটনায় বিএনপি নেতাকে কারন দর্শানোর নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপি থেকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ইস্যুকৃত নোটিশে তাকে তিন দিনের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য বলা হয়েছে।

জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এবং যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্র নায়িকা দিতির কন্যা লামিয়া এবং সাংবাদিক মোস্তফা ফিরোজের প্রতিবেদনের প্রেক্ষিতে মোশারফ হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তাকে ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারী সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় চিত্র নায়িকা দিতির বাড়িতে প্রায় শতাধিক লোক নিয়ে মোশারফ হোসেন বিচার শালিসির নামে লামিয়ার উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে আহত করেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে।

কারন দর্শানোর নোটিশের বিষয়ে মোশারফ হোসেন বলেন, জেলা কমিটি আমাকে ঘটনাটি জানার জন্য প্রশ্ন করেছে, আমি সংবাদ সম্মেলন করে তাদের সব তথ্য জানিয়েছি।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, কারন দর্শানোর নোটিশের জবাব আমরা পেয়ে সাক্ষাৎকার নিচ্ছি। তদন্ত শেষে প্রতিবেদনের কপি কয়েক দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট