1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ব়্যাব৷ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান৷

গ্রেপ্তার দু’জন হলেন: ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) এবং নাজমুলের বন্ধু একই এলাকার মো. রনি (২৫)৷

ব়্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, চাঞ্চল্যকর এ ঘটনাটির পর ব়্যাব ছায়া তদন্ত শুরু করে৷ গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে নাজমুলকে পূর্ব লামাপাড়ার বাসা থেকেই গ্রেপ্তার করা হয়৷ পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে আরেক অভিযানে গাজীপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়৷

ভুক্তভোগী নারী নাজমুলদের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন৷ গত ১৮ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার নাজমুল ও তার বন্ধুরা মিলে স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে দলবেঁধে ধর্ষণ করে৷

ভুক্তভোগী নারী (২০) নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানার কর্মী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি রাতেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হয়৷ পুলিশ তাদের অভিযোগ পাবার পরও মামলা নেয়নি৷ এমনকি তৎক্ষনাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি৷

ঘটনার আটদিন পর গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি রেকর্ড করা হয়৷ পরদিন বুধবার দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়৷

এ মামলায় অভিযুক্ত নাজমুলের বন্ধুরা এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এদিকে, দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা৷

বিকেলে দোষিদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা৷

সংগঠনটির জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা ৪৮ ঘন্টার আল্টিমেটামও দেন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট