1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ছাত্রলীগ ক্যাডার মানু গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে ছাত্রলীগ ক্যাডার মানু গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈনউদ্দিন মানু (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাঈনউদ্দিন মানু বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাঈনউদ্দিন মানুকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি রাত ১০টায় বন্দর থানা শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযোগ করা হয় গত ৫ আগস্ট সকালে কদম রসুল কলেজের গেইটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাঈনউদ্দিন মানু সহ ১নং আসামী এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা আন্দোলনরত ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কোপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক-চিৎকারে এলাকার ছাত্রজনতা ও সাধারণ জনগণ এগিয়ে আসলে আসামীরা বাদীকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট