1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানের মঞ্চ আঃ লীগ জাপা নেতাদের দখলে  - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানের মঞ্চ আঃ লীগ জাপা নেতাদের দখলে 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতাদের  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করা নিয়ে স্থানীয় বিএনপি ও সচেতন জনগণের মধ্যে চাপা ক্ষোভ  ও সমালোচনা বিরাজ করছে। সোনাকান্দা  উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্যরা স্বৈরাচার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মঞ্চে উপস্থিতি দেখে অনুষ্ঠান ত্যাগ করেছে বলে জানা গেছে। এদিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত রেখে তার পাশে সৈরাচার  আওয়ামী ও জাপা দোষরদের অবস্থানকে নানা বিতর্ক সৃষ্টি করেছে অনুষ্ঠানের আয়োজকরা। গত মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি সকালে বন্দরের সোনাকান্দা উচ্চ বিদ্যালয় এই বিতর্কিত অনুষ্ঠান নিয়ে এলাকায় চরম উত্তেজনা   সহ ক্ষোভের  সঞ্চার হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের  ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাশফাকুর রহমান। তিনি বিশেষ কারণে উপস্থিত না থাকলেও বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সাবেক কাউন্সিলর ও বিএনপির থানা সভাপতি সহ অন্যান্য ম্যানেজিং কমিটি সদস্যরা উপস্থিত হওয়ার পূর্বেই চেয়ার  দখল করে বসে থাকে বন্দর উপজেলার সেচ্চাসেবক লীগের সাবেক সভাপতি আমানুল্লাহ আমান ও জাপানেতা জাহের আলীসহ অন্যান্য। 

বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক ও স্থানীয়রা ক্ষোভের সাথে  জানায়, সোনাকান্দা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও আয়োজকরা সুকৌশলে বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিতর্কিত করার জন্য আওয়ামী  ও জাপা দোষরদের  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ করে মঞ্চে বসিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ কে মূল্যায়ন না করে স্বৈরাচারদের চেয়ারে বসানোর ঘটনা খুবই দুঃখজনক।  আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সেই সাথে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট